1 Answers

উদ্দীপকে বর্ণিত উক্তিটি ত্রিপিটকের বিনয় পিটকে নিহিত।

'বিনয় শব্দের অর্থ নিয়ম, নীতি, শৃঙ্খলা বা বিধিবিধান। বুদ্ধ-নির্দেশিত বিধিবিধান যে পিটকে সংকলিত আছে তা বিনয় পিটক নামে অভিহিত। ভিক্ষুসঙ্ঘ সুশৃঙ্খল, ন্যায়-নিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য এবং সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার মানসে বুদ্ধ এসব বিনয় বিধিবিধান নির্দেশ করেছিলেন।

উদ্দীপকের সুকান্ত বড়ুয়া বিহারাধ্যক্ষের কাছে ভিক্ষুদের দৈনন্দিন নিয়ম সম্পর্কে জেনে ভিক্ষুত্ব জীবন লাভে আগ্রহী হন। ভিক্ষুদের নিয়ম- শৃঙ্খালর বিষয়টি বিনয় পিটককে নির্দেশ করে। বৃদ্ধবাণী ধরন, প্রকৃতি অনুসারে তিনটি ধারায় বিভক্ত করা হয়েছে অর্থাৎ সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। বিনয় পিটক প্রধানত তিন ভাগে বিভক্ত। যথা: ১. সুত্তবিভক্তা ২. খন্দক এবং ৩. পরিবার। সুভবিভঙ্গ আবার দুভাগে বিভক্ত: মহাবিভঙ্গ (ভিক্ষু বিভঙ্গ বা পরাজিকা) এবং খুদ্দকবিভঙ্গ (ভিকখুণী বিভঙ্গ বা পাচিত্তিয়া)। সুত্ত বিভঙ্গের দুটি গ্রন্থে বর্ণিত বিধি-বিধানসমূহকে একত্রে পাতিমোক্স (পাতিমোক্ষ) বলা হয়। খন্ধক দুভাগে বিভক্ত যথা: মহাবর্গ এবং চূল্লবগ্‌গ। পরিবার বা পরিবার পাঠগ্রন্থে বিনয়ের জটিল এবং দুর্বোধ্য বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে।

4 views

Related Questions