1 Answers

শিক্ষকের বর্ণিত আলোচনায় নিয়ম-শৃঙ্খলার বিষয়টি বিনয় পিটকের 'সাথে মিল পাওয়া যায়। 

বিনয়কে বুদ্ধ শাসনে আয়ু বলা হয়। কারণ বিনয় ব্যতীত বুদ্ধ শাসনের স্থিতি অকল্পনীয়। বিনয়ের স্থিতিতেই বুদ্ধ শাসনের স্থিতি নির্ভরশীল। তাই বিনয়ের গুরুত্ব উপলব্ধি করে বুদ্ধের মহাপরনির্বাণের তিন মাস পরে অনুষ্ঠিত প্রথম সঙ্গীত সর্বপ্রথম বিনয় সংগ্রহ করা হয়েছিল।

উপরের উদ্দীপকে ধর্মীয় শিক্ষক মাদল বড়ুয়া পাঠদানের সময় শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য বলেন। বিনয় পিটকে ও নিয়ম- নীতি-শৃঙ্খলার কথা উল্লেখ আছে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, উদ্দীপকের বিষয়াবলির সাথে বিনয় পিটকের মিল আছে।

4 views

Related Questions