মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোন মহীয়সী নারীর আদর্শের সাথে মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
11 views
1 Answers
মিসেস নাবিলা তার কাজের মাধ্যমে মহীয়সী নারী হযরত ফাতিমাতুজ জোহরা (রা.)-এর আদর্শ অনুসরণ করার চেষ্টা করেছেন। হযরত ফাতিমা (রা.) আল্লাহর ইবাদতে মশগুল থাকার পাশাপাশি সংসারের যাবতীয় কাজকর্ম নিজ হাতে করতেন। তিনি যাঁতায় গম পিষে গুঁড়ো করতেন, রুটি তৈরি করতেন, কুয়া থেকে পানি উঠাতেন।
মিসেস নাবিলাও ইসলামি জীবনযাপনে নিজকে ব্যাপৃত রাখেন। নিয়মিত সালাত আদায় করেন। এছাড়া বক্তিগত জীবনে সংসারের প্রয়োজনীয় সকল কাজ নিজ হাতে সম্পন্ন করেন। সেজন্য আমরা বলতে পারি, মিসেস নাবিলার কাজকর্ম তথা জীবনাচরণ, হযরত ফাতিমা (রা.)-এর জীবনাচরণের অনুরূপ।
11 views
Answered