1 Answers
উদ্দীপকে ফৌজিয়ার সাথে নারী উদ্যোক্তা লুৎফা সানজিদার মিল পাওয়া যায়।
বর্তমানে নারী উদ্যোক্তাগণ নিজেদের চেষ্টায় পরিশ্রম করে ব্যবসায় গঠন ও পরিচালনা করছে। এদের মধ্যে অন্যতম নারী উদ্যোক্তা হলেন লুৎফা সানজিদা। তিনি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন।
উদ্দীপকে ফৌজিয়া মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে পোশাক তৈরি ও বিক্রির দোকান দেয়। ১ম বছরে সে অনেক পরিশ্রম করে সফলতা পায়। অর্থাৎ, লুৎফা সানজিদার মতো কঠোর পরিশ্রম করে সে সফলতা পায়। ফৌজিয়াকে তার ব্যবসায় স্থাপনে আর্থিক সহায়তা করেছিল তার মা। অপরদিকে লুৎফা সানজিদাকে আর্থিক সহায়তা করেছিল তার কাজিন। তারা দুজনেই স্বল্প মূলধনকে কাজে লাগিয়ে ব্যবসায়কে সামনের দিকে এগিয়ে নিয়েছে। তাদের উভয়েরই স্বপ্ন ছিল ব্যবসায়কে সম্প্রসারণ করা। তাই বলা যায়, উদ্দীপকে ফৌজিয়ার সাথে নারী উদ্যোক্তা লুৎফা সানজিদার মিল আছে।