1 Answers
উদ্দীপকে উল্লেখ্য জনাব সেলিনা হোসেনের সাথে পাঠ্যবইয়ের শাহিদা বেগমের মিল আছে।
শাহিদা বেগম বরিশালের একজন সফল নারী উদ্যোক্তা। স্বামী মারা যাবার পর তিনি নিজেই স্বামীর টেইলারিং পেশা শুরু করেন। প্রথমে কেউ তার কাজকে ভালোভাবে নেয়নি। কিন্তু তিনি দৃঢ় মনোবল ও পরিশ্রমের সাহায্যে সফল হয়েছেন।
উদ্দীপকের জনাব সেলিনা হোসেনের চার মেয়ে। তার স্বামী মারা যাওয়ার পর নিজেই টেইলারিং পেশা শুরু করেন। আত্মীয়-স্বজন ও সমাজের লোকেরা এ কাজে তাকে সমর্থন করেননি। তিনি শক্ত হাতে হাল ধরে আত্মবিশ্বাস ও কঠিন মনোবল নিয়ে আধুনিক লেডিস টেইলার্স গড়ে তোলেন। এভাবে তিনি সাধারণ গৃহবধূ থেকে বড় মাপের ব্যবসায়ী হয়ে ওঠেন। পাঠ্যবইয়ের শাহিদা বেগমের জীবনে একই ধরনের ঘটনা ঘটেছে। তাই বলা যায়, জনাব সেলিনা হোসেনের সাথে পাঠ্যবইয়ের শাহিদা বেগমের বৈশিষ্ট্যের মিল আছে।