1 Answers

দৃশ্য-১-এ রাজার পদক্ষেপের সাথে পাঠ্যপুস্তকের শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির সাদৃশ্য রয়েছে।

সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি নিঃসন্দেহে খলজি মালিকদের মধ্যে শাসক হিসেবে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি শাসনকার্যের সুবিধার্থে রাজধানী দেবকোট হতে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে তিনি একটি দুর্গ নির্মাণ করেন। লখনৌতি নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা- বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইওজ খলজি বুঝতে পেরেছিলেন, শক্তিশালী নৌ-বাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। তাই তিনি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। তিনি রাজধানীর নিরাপত্তার স্বার্থে এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেন। এছাড়াও তিনি তার রাজ্যকে রক্ষাকল্পে বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন।

উদ্দীপকের সোহান টেলিভিশনে প্রাচীন বাংলার এক রাজার কাহিনি দেখছিল। রাজা তার রাজধানীর প্রতিরক্ষার জন্য একটি দুর্গ নির্মাণ করেন এবং আরও নিরাপত্তার জন্য গভীর ও প্রশস্ত পরিখা খনন করেন। উপরে আলোচিত শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসন ব্যবস্থায়ও প্রতিরক্ষার জন্য উক্ত পদক্ষেপগুলো পরিলক্ষিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্য ১- এ সোহানের দেখা প্রাচীন রাজার পদক্ষেপের সাথে পাঠ্যবইয়ে উল্লিখিত | শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির সাদৃশ্য রয়েছে।

5 views

Related Questions