1 Answers

ফৌজিয়ার সাথে নারী উদ্যোক্তা লুৎফা সানজিদার মিল পাওয়া যায়। বর্তমানে নারী উদ্যোক্তারা নিজেদের চেষ্টায় পরিশ্রম করে ব্যবসায় গঠন ও পরিচালনা করছেন। এদের মধ্যে অন্যতম নারী উদ্যোক্তা হলেন লুৎফা সানজিদা। তিনি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তার কাজে সাফল্য অর্জন করেছেন।

উদ্দীপকের ফৌজিয়া মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে পোশাক তৈরি ও বিক্রির দোকান দেয়। প্রথম বছরে সে অনেক পরিশ্রম করে সফলতা পায়। এক্ষেত্রে লুৎফা সানজিদার মতো কঠোর পরিশ্রম করে সে সফলতা পায়। ফৌজিয়াকে তার ব্যবসায় স্থাপনে আর্থিক সহায়তা করেছিলেন তার মা। অন্যদিকে, লুৎফা সানজিদাকে আর্থিক সহায়তা করেছিলেন তার কাজিন। তারা দুজনেই অল্প পরিমাণ মূলধনকে কাজে লাগিয়ে ব্যবসায়কে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। তাদের উভয়ের স্বপ্ন ছিল ব্যবসায়কে আরও সম্প্রসারণ করা। আর তারা সে স্বপ্নের বাস্তবায়ন করেছেন। তাই বলা যায়, ফৌজিয়ার সাথে নারী উদ্যোক্তা লুৎফা সানজিদার মিল আছে।

4 views

Related Questions