1 Answers
উদ্দীপকে ঘটনা-১ এ বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের ওপর কম হারে সুদ দেয়। অন্যদিকে ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। উভয় সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এ ব্যাংক জমাদানকারীকে তার জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে ব্যাংক তার তহবিল থেকে স্বল্পকালের জন্য ঋণ প্রদান করে।
উদ্দীপকে ঘটনা-১ এ দেখা যায়, রাকিব X ব্যাংক থেকে প্রয়োজনে একই দিনে দুইবার টাকা উত্তোলন করেন। এভাবে টাকা উত্তোলন করা যায় বাণিজ্যিক ব্যাংক থেকে।
অতএব বলা যায়, ঘটনা-১ এ বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।