1 Answers

এমনি চাকমার পঠিত গ্রন্থটিতে বিনয় পিটকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 

বিনয় শব্দের অর্থ হলো নিয়ম, নীতি, শৃঙ্খলা ও বিধিবিধান। বুদ্ধ নির্দেশিত বিধিবিধান যে পিটকে সংকলিত আছে তাই বিনয় পিটক নামে অভিহিত। ভিক্ষুসংঘ সুশৃঙ্খল, ন্যায়-নিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য এবং সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার মানসে বুদ্ধ এসব বিনয় বা বিধিবিধান নির্দেশ করেছিলেন। ভিক্ষুসঙ্গের উন্নতির জন্যই তিনি বিনয়ের শিক্ষাপদসমূহ বিধিবদ্ধ করেছিলেন। বিনয়ের নিয়মগুলো দৈনন্দিন জীবনযাপন ও আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য।

উদ্দীপকে মনি চাকমার পঠিত গ্রন্থটিতে ভিক্ষুদের দৈনন্দিন নিয়ম-নীতি লিপিবদ্ধ রয়েছে। বিনয় পিটকেও বুদ্ধ ভিক্ষুদের দৈনন্দিন নিয়ম-নীতি বিধিবদ্ধ করেছেন। তাই আমরা বলতে পারি, মনি চাকমার পঠিত গ্রন্থটিতে বিনয় পিটকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

6 views

Related Questions