1 Answers

ঘটনা-১ এ জামিলের বাবার কথায় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য অগভীর পাম্প ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংক হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও ঋণ প্রদান করে থাকে। এসব ঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উন্নয়নে অবদান রাখে। উদ্দীপকের ঘটনা-১ এ জামিলের বাবার আর্থিক প্রতিষ্ঠান চাষিদের হালের বলদ, বীজ ও সার ক্রয়ের জন্য ঋণ দান করে, যা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের অন্যতম প্রধান কাজ। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জামিলের বাবার কথায় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

4 views

Related Questions