1 Answers

উদ্দীপকে যুক্তফ্রন্ট নামক রাজনৈতিক জোটগঠনের কথা বলা হয়েছে।

পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২১ দফা প্রণয়ন শেষে ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল ৪টি হলো- আওয়ামী লীগ, কৃষক- শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে। উদ্দীপকে তানভীর কবির বর্তমান রাজনৈতিক জোটগুলোর সাথে ঐতিহাসিক যুক্তফ্রন্ট তথা রাজনৈতিক জোটের মধ্যে সাদৃশ্য লক্ষ করেন। বাংলাদেশে এখনও রাজনৈতিক জোট বিদ্যমান রয়েছে। তাই বলা যায়, যুক্তফ্রন্ট রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

6 views

Related Questions