1 Answers

উদ্দীপকে বাংলাদেশের যে রাজনৈতিক জোটের কথা বলা হয়েছে তা হলো যুক্তরাষ্ট্র।

উদ্দীপকে উত্তর আমেরিকার একটি দেশে ৪টি দল মিলে একটি জোট গঠন করে নির্বাচনে জয়লাভ করে। তদ্রুপ যুক্তফ্রন্টও ৪টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। দল ৪টি হলো- আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। উদ্দীপকের জোটেরও একই ফলাফল লক্ষ করা যায়। উদ্দীপকের এ জোটটি জনগণকে কিছু প্রতিশ্রুতি প্রদান করে। যার সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার মিল রয়েছে। যুক্তফ্রন্টে ২১ দফায় এগুলো ছাড়াও আরও ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা, পাট ব্যবসায় জাতীয়করণ করা। সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা, পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা, বাস্তুহারাদের পুনর্বাসন করা ইত্যাদি। এগুলো ছাড়াও যুক্তফ্রন্টের আরও কিছু উল্লেখযোগ্য প্রতিশ্রুতির উল্লেখ আছে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার প্রতিফলন লক্ষ করা যায়।

5 views

Related Questions