উদ্দীপকের অতশীর স্বপ্ন দেখার সাথে পাঠ্যবইয়ের কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে অতশীর স্বপ্ন দেখার ঘটনার সাথে পাঠ্যবইয়ের সিদ্ধার্থ গৌতমের জন্মের পূর্বে মহামায়ার স্বপ্ন দর্শনের সাদৃশ্য রয়েছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত কপিলাবস্তু রাজ্যের রাজা শুদ্ধোদন ও রানি মহামায়ার সন্তান না হওয়ায় তাদের মনে শান্তি ছিল না। কিন্তু একদিন আষাঢ়ী পূর্ণিমা রাতে রানি মহামায়া স্বপ্ন দেখলেন দেবতাদের মহিষীরা মায়াদেবীকে স্নান করিয়ে সুবাসিত দিব্যবস্ত্রে ভূষিত করলেন। স্বর্ণপর্বত থেকে শ্বেতহস্তী শুঁড়ে করে পদ্মফুল নিয়ে নেমে এসে রানিকে প্রদক্ষিণ করে জঠরের দক্ষিণ দিকে শ্বেতপদ্মটি প্রবেশ করিয়ে দিলেন। রানী আনন্দে শিহরিত হলেন। তিনি পরদিন সকাল বেলা রাজাকে স্বপ্নের কথা বললেন এবং রাজা সকল রাজজ্যোতিষীর কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। রাজজ্যোতিষীরা বললেন, রানি মায়াদেবীর পুত্রসন্তান লাভ হবে এবং সে সন্তান হবে সর্বজীবের দুঃখ হরণকারী।
উদ্দীপকের অতশী বড়ুয়া বিশেষ এক তিথিতে বিস্ময়কর স্বপ্ন দেখেন। এ স্বপ্নের কথা তার স্বামী আশীষ বড়ুয়া জানতে পেরে এক আচার্যের কাছে এ বিষয়ে জানতে চাইলেন। আচার্য বললেন, আপনার ঘরে এক মহামানবের জন্ম হবে। এ ঘটনাটি মহামায়ার স্বর্গ দর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ।
তাই বলা যায়, অতশীর স্বপ্ন দেখার ঘটনার সাথে সিদ্ধার্থ গৌতমের জন্মের পূর্বে মহামায়ার স্বপ্ন দর্শনের সাদৃশ্য রয়েছে।