1 Answers
উদ্দীপকের বিশেষ কলার প্রধান অঙ্গ হলো নিউরন। নিউরন-এর গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি নিউরন দু'টি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা- কোষদেহ এবং প্রলম্বিত অংশ।
কোষদেহ : প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সমন্বয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার বা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়ন, গলজিবস্তু, লাইসোসোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিসল দানা থাকে।
প্রলম্বিত অংশ: কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দু'ধরনের। যথা-
i.ডেনড্রাইট: কোষদেহের চারিদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ হলো ডেনড্রাইট।
ii. অ্যাক্সন: কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা শাখাহীন তন্তুটির নাম অ্যাক্সন। এর চারিদিকের পাতলা আরবণীকে নিউরিলেমা বলে। নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়োলিন বা নিউরোপ্লাজম বলে।