1 Answers

উদ্দীপকে উল্লিখিত রুবেলের দাদু বাংলাদেশের পণাতীর্থ স্থান সম্পর্কে বলছিলেন।

সুনামগঞ্জ জেলার তাহেরপুর গ্রামে পণাতীর্থ স্থানটি অবস্থিত। পণাতীর্থ মহাপ্রভু শ্রীচৈতন্যের পার্ষদ শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান। এটি লাউড় পাহাড়ে অবস্থিত। চৈত্র মাসে বারুনীস্নানে এখানে বহু জনসমাবেশ হয়। সাধক পুরুষ অদ্বৈত প্রভুর মা লাভাদেবীর গঙ্গাস্নানের খুব ইচ্ছে হলো। কিন্তু শারীরিক অসামর্থ্যের কারণে তিনি গঙ্গাস্নানে যেতে পারেননি। অদ্বৈত প্রভু তাঁর মায়ের ইচ্ছে পূরণের জন্য যোগসাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের পুণ্যজল এক নদীর এক ধারায় নিয়ে এলেন। এ জলধারাটিই পুরনো রেণুকা নদী বর্তমানে যাদুকাটা নদী নামে প্রবাহিত। সুনামগঞ্জের তাহিরপুর থানায় এ নদীর তীরে পণাতীর্থে প্রতিবছর বারুনী স্নানে বহুলোকের সমাগম হয়।

5 views

Related Questions