1 Answers

অনিকেত এর বাবা মধ্যযুগের বাংলার সুশাসক শায়েস্তা খানের কথা বলছিলেন।

শায়েস্তা খান তার শাসন আমলের বিভিন্ন জনহিতকর কার্যাবলির জন্য স্মরণীয় হয়ে আছেন। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তা ও সেতু নির্মিত হয়েছিল। দেশে অর্থনীতি ও কৃষিক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি আনয়ন করেছিলেন। জনকল্যাণকর শাসনকার্যের জন্য শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার সময়ে দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে, টাকায় আটমণ চাল পাওয়া যেত। এই আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূলে ছিল শিল্প ও বাণিজ্যের প্রসার। বাংলায় কৃষি কাজের সঙ্গে শিল্প ও বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়। স্থাপত্য শিল্পেও তার ছিল অনন্য কৃতিত্ব। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি শায়েস্তা খানের গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে।

4 views

Related Questions