1 Answers

উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটি হলো জাতিসংঘ। নিচে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য দেওয়া হলো-

  • শান্তিভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে। বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 
  • বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 
  • সকল দেশ ও জাতির সমান অধিকার নিশ্চিত করা। 
  • সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সৃষ্টি করা। 
  • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 
  • প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সমুন্নত রাখা। 
  • উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। 

পরিশেষে আমি মনে করি, জাতিসংঘের উদ্দেশ্যগুলো পুরাপুরি বাস্তবায়িত করা গেলে বিশ্বে সত্যিকারার্থে শান্তি প্রতিষ্ঠিত হবে।

7 views

Related Questions