1 Answers
উদ্দীপকের কবিতার চরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করা হয়েছে। তার বর্ণাঢ্য জীবনের মত স্বদেশ প্রত্যাবর্তনও ঘটনাবহুল।
বঙ্গবন্ধু দেশ ও জাতির মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করে জীবনের বড় একটি সময় জেল খেটেছেন। তিনিই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা ঘোষণা করে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর পরপরই পাকিস্তানি সেনারা তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের কিছুদিন পরে আন্তর্জাতিক চাপে পাকিস্তান বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেয়।
উদ্দীপকের কবিতার চরণগুলো নিঃসন্দেহে বাঙালির অবিসংবাদিত নেতা নেতা বঙ্গবন্ধুকে নির্দেশ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ মুক্তি দিলে তিনি দেশে ফেরেন। ১৯৭২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে একটি বিশেষ বিমানে সরাসরি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন নিয়ে যাওয়া হয়। এরপর একটি ব্রিটিশ বিমানে দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। ঢাকায় অভূতপূর্ব অভিনন্দন জানানো হয় স্বাধীনতার মহান নেতাকে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য পুরাতন বিমান বন্দর থেকে রমনা রেসকোর্স ময়দান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক দিনটি ছিল ১০ জানুয়ারি।