1 Answers
উদ্দীপক পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, অনামিকা তার শরীর সুস্থ রাখা এবং মন শান্ত রাখার জন্য প্রতিদিন সকালে বৃক্ষাসন অনুশীলন করে। আরও জানতে পারি, এ আসন অনুশীলনের ফলে তার শরীরে এর স্পষ্ট প্রভাব পড়ে এবং অনামিকার চেহারা পূর্বের তুলনায় আরও সুন্দর এবং শরীর সুগঠিত হয়ে ওঠে। সুতরাং বৃক্ষাসন সম্পর্কে অনামিকার ইতিবাচক হবে এটাই স্বাভাবিক। হিন্দুধর্ম পাঠের মাধ্যমে আমরা জানতে পারি, শরীর সুস্থ রাখার জন্য আসন যেমন জরুরি ঠিক তেমনি মনকে শান্ত রাখার জন্য আসন খুবই গুরুত্বপূর্ণ এবং তা যে শতভাগ প্রমাণিত তা আমরা অনামিকার অনুশীলন পরবর্তী দৈহিক অবস্থার মাধ্যমে প্রমাণ পাই। এছাড়া সুবর্ণা উক্ত আসন অনুশীলনের মাধ্যমে দৈহিক শক্তি বৃদ্ধি, দেহের ভারসাম্য রক্ষা, পায়ের জোর বৃদ্ধিসহ চলাফেরার ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, অনামিকার উক্ত আসনটি অনুশীলনের মাধ্যমে সুগঠিত শরীর ও সুস্থ দেহ অর্জন করতে পেরেছিল।