1 Answers
বাংলায় একটি প্রবাদ আছে- 'যা নেই ভারতে তা নেই মহাভারতে' মূলত সকল বিষয়ের সারসংক্ষেপ হলো মহাভারত। আমরা মহাভারতের সাথে ব্যক্তি শিক্ষকের সামঞ্জস্য তুলে ধরতে পারি। মহাভারত যেমন বিভিন্ন সমস্যা সুষ্ঠু এবং সহজ সমাধান দিয়ে থাকে, অনুচ্ছেদে শিক্ষকও তেমনি সত্য ঘটনা জেনে তার সমাধান প্রদান করেন। মহাভারতে বর্ণিত আছে, যারা অধর্ম ও অন্যায় কাজ করে এবং অপরের বস্তু বা মর্যাদা কেড়ে নেয় বা নিতে চায় ভগবান তাদের ক্ষমা করেন না। সাময়িকভাবে তাদের প্রভাবপ্রতিপত্তি ক্ষমতার দন্ড দেখা গেলেও পরিণামে তাদের পতন অনিবার্য। অনুচ্ছেদে প্রিতম মিথ্যা অপবাদ ছড়িয়ে মিতালীর নিকট থেকে তার দায়িত্ব কেড়ে নিলেও ভগবান পিতমকে সেই ক্ষমতা 'ভোগ করার সুযোগ বেশিদিন দেন নি। শিক্ষক সত্য জানতে পেরে প্রিতমের নিকট থেকে দায়িত্ব নিয়ে আবার মিতালীর কাছে অর্পণ করেন। এর মাধ্যমে মহাভারতের শিক্ষা এবং ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। প্রিতমের হিংসার বিষময় ফল আর মিতালীর অহিংসার যে শুভ ফলপ্রাপ্তি তার প্রতিফলনই উদ্দীপকের মূল আলোচ্য বিষয়।