1 Answers
অনুচ্ছেদের ঘটনায় আমার পাঠ্যবইয়ের সামাজিকীকরণ বিষয়টি ফুটে উঠেছে। আমার পাঠ্যবইয়ে বলা হয়েছে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপখাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন একপর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ-খাইয়ে চলতে হয়। এই খাপ-খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন-রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ-খাইয়ে চলার প্রক্রিয়ার নামই সামাজিকীকরণ। উদ্দীপকের বাবুলও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসের পর বাংলাদেশে এসে প্রথম দিকে কারও সাথে মিশতে না পারলেও পরবর্তীতে বাবা-মা এবং অন্যান্যদের সহযোগিতায় এদেশের রীতি-নীতি, প্রথা পদ্ধতি, ধর্মীয় বিধি ব্যবস্থার সাথে পরিচিত হয়ে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিকীকরণ বিষয়টিই ফুটে উঠেছে।