প্রেক্ষাপট-০১ এ বর্ণিত আব্দুর রাকিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
আব্দুর রাকিবের কর্মকাণ্ডে দেশপ্রেমের বিষয়টি ফুটে উঠেছে। আবদুর রাকিব স্থানীয় যুবকদের নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে নাফ নদীতে চলমান অবৈধ পণ্যের বেচাকেনা বন্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়, যা দেশপ্রেমের পরিচায়ক।
নাফ নদীতে চলা অবৈধ পণ্যের বাজার মূলত মাদকদ্রব্যকেন্দ্রিক, যা পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়। মাদক জাতির যুব শক্তিকে ধ্বংস করে দেয়। ফলে দেশ মেরুদণ্ডহীন ও দুর্বল হয়ে পড়ে। ফলে শক্তিশালী রাষ্ট্র যেকোনো মুহূর্তে ওই রাষ্ট্রকে নিজ কবজায় নিয়ে যেতে পারে। তাছাড়া মাদক যুব সমাজের সুস্থ চিন্তাশক্তি বিনষ্ট করে। ফলে তারা দেশে, পরিবারে ও সমাজে অশান্তি সৃষ্টি করে, নানা সমস্যা তৈরি করে। এমনকি নানা অপরাধ সংঘটিত করে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আবদুর রাকিব স্থানীয় যুবকদের নিয়ে তা প্রতিহত করার উদ্যোগ নেয়, যা একটি সাহসী পদক্ষেপ। এর মূলে রয়েছে তার দেশাত্মবোধ বা দেশপ্রেম। তাই বলা যায়, আব্দুর রাকিবের কর্মকান্ডে দেশপ্রেমের চেতনা ফুটে উঠেছে।