1 Answers

জুয়েল ও তার বাবামায়ের মধ্যে কি সুন্দর বিবেকের সমন্বয় ঘটেছে' উক্তিটি সম্পর্কে পাঠ্যবইয়ের আলোকে আমার মতামত দেওয়া হলো-

ঈশ্বর প্রতিটি মানুষকে সত্যময় বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, যা হলো ঈশ্বরের কণ্ঠস্বর। যে ব্যক্তি তার বিবেক সুষ্ঠুভাবে গঠন ও লালনপালন করতে পারবে তার বিবেক তত সুস্থ ও পবিত্র হয়। সে তত বেশি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায়। অর্থাৎ বিবেক হলো ঈশ্বরের পবিত্র মন্দির। যা উদ্দীপকের যোয়েল ও তার বাবা মায়ের মাঝে লক্ষ করা যায়। তাদের সুস্থ সুন্দর বিবেক দ্বারা তারা যোয়েলকে সঠিক নৈতিক মূল্যবোধ শিক্ষা দিয়ে গড়ে তুলছেন। তাকে ন্যায়-অন্যায়, সঠিক-ভুল, সত্য-মিথ্যা উপলদ্ধি করার জ্ঞান লাভে সহায়তা করছেন।

যোয়েল ও তার বাবামায়ের মধ্যে সুন্দর বিবেকের সমন্বয়ের আরেক দিক হলো সঠিক ও মহৎ বিবেক। অর্থাৎ যার বিবেক সঠিক ও পবিত্র তার মূল্যবোধ ও সঠিক উন্নত হয়। যারা পবিত্রতা, সততাও সৌজন্যবোধকে নিজ জীবনের মূল্যবোধ হিসেবে গ্রহণ করে মর্যাদা দেয় তারা সঠিক বিবেকের অধিকারী হয়।

যোয়েলের পরিবারে বহিপ্রভাবিত মূল্যবোধ লক্ষ করা যায়। কারণ যোয়েল পরিবারের ও সমাজের নিয়ম মেনে চলে, গুরুজনদের শ্রদ্ধা করে ও সবার সাথে মিলেমিশে থাকে, কারও সাথে খারাপ আচরণ করে না। সন্তানের মধ্যে সঠিক বিবেকবোধ রয়েছে বলেই বাবা মা যোয়েলকে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার কথা ভাবেন। যোয়েলও বাবামায়ের এ ভাবনাকে মর্যাদার সাথে সমর্থন দেয়। কারণ সে জানে তার বাবামায়ের সিদ্ধান্ত নির্ভর করার মতো। কারণ তারা ছেলের ইচ্ছাকেও সমর্থন দিয়েছেন। পরিশেষে বলা যায়, পারিবারিক ও সামাজিক ধর্মীয় চর্চা, ঈশ্বরপ্রেম ও মানবপ্রেম সুন্দর বিবেক গঠনে সাহায্য করে। 

মূলকথা: বিবেক গঠনের ইতিবাচক দিক।

5 views

Related Questions