1 Answers
বিধান ও তার স্ত্রীর মধ্যে সুষ্ঠু বিবেক অনুপস্থিত। বিবেক হলো ঈশ্বরের পবিত্র মন্দির। যার বিবেক যত বেশি সুস্থ ও পবিত্র, সে তত বেশি স্পষ্টভাবে তার অন্তরে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায়। যে ব্যক্তি তার বিবেকের লালনপালন ও সুষ্ঠু গঠনে যত্নবান হন, সে ব্যক্তির বিবেক বেশি সুস্থ ও পবিত্র। যার বিবেক সঠিক ও পবিত্র, তার মূল্যবোধগুলো সঠিক ও উচ্চমানের হয়। উক্ত আচরণগুলে বিধান ও তার স্ত্রী মেনে চলে না। তাদের মূল্যবোধ সঠিক ও উন্নত নয়, তাদের বিবেক সঠিক নয়, তাদের মূল্যবোধসমূহ ভ্রান্ত ও অমার্জিত। তাদের বসবাস কলুষিত পরিবেশে এবং তারা ঐ পরিবেশে ঝগড়াবিবাদ, গালাগালি, বিভিন্ন অপরাধের মধ্যে বাস করছে। তাই বিধানের কাছ থেকে সৌজন্যবোধ, নম্রতা, সুন্দর আচরণ খুব বেশি আশা করা যায় না।
মূলকথা: বিধানের মধ্যে সঠিক বিবেক অনুপস্থিত।