1 Answers
তুলির আচরণ পরিবর্তন না করলে তাদের বন্ধুত্বের মাঝে ফাটল ধরবে।
উদ্দীপকে জলি ও তুলি বান্ধবী। তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। তারা পরস্পরের বিপদ-আপদে পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ছিনতাইকারীরা যখন তাদের আটক করে এবং জলির গলা থেকে মূল্যবান স্বর্ণের গহনা খুলে নিতে জোরাজুরি করে তখন তুলি তাদের প্রতিজ্ঞার কথা ভুলে যায়। সে জলির বিপদে পাশে না থেকে নিজে বিপদমুক্ত হয়ে ঐ স্থান ছেড়ে চলে যায়। তুলির এমন আচরণে তার স্বার্থপরতার দিকটি ফুটে ওঠে। তুলির আচরণ পরিবর্তন না করলে তার সাথে জলির সম্পর্ক নষ্ট হতে পারে। কারণ ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। এখানে কোনো শর্ত থাকে না। শর্তহীনভাবে একে-অপরের কাছে আসে, পরস্পরের মঙ্গল কামনা করে। এটি মানুষকে মহান করে তোলে। তুলি তার আচরণে পরিবর্তন না আনলে তার প্রতি জুলির বিশ্বাসবোধ ভেঙে যাবে। সে স্বার্থপর হিসেবে পরিচিত হবে। ধীরে ধীরে সে। সমাজের সবার কাছে ঘৃণিত হয়ে উঠবে। সুতরাং বলা যায়, তুলির আচরণ পরিবর্তন করা উচিত।
মূলকথা: স্বার্থপরতা মানুষকে দূরে ঠেলে দেয়।