1 Answers
১নং প্রেক্ষাপটের কর্মকর্তাদের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব, নৈতিকতার স্খলন ও আখিরাতে বিশ্বাসের ক্ষেত্রে চরম উদাসীনতা পরিলক্ষিত হয়েছে।
উল্লিখিত কর্মকর্তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকত তাহলে তারা এরকম জালিয়াতি করতে পারত না এবং মানুষের স্পর্শকাতর চিকিৎসার নামে অবৈধভাবে হাজার হাজার টাকা কামাতে সাহস করত না।
কারণ স্পর্শকাতর চিকিৎসায় তাদের যোগ্যতা ও দক্ষতা না থাকার কারণে রোগী সঠিক চিকিৎসা পাবে না। ফলে তারা কষ্ট ভোগ করবে, এমনকি রোগীর মৃত্যু হওয়ারও' সম্ভাবনা থাকে। তাদের মাঝে নৈতিকতা থাকলে তারা এমনটি করতে পারত না। তাদের নৈতিকতা ও বিবেক তাদেরকে এ অপকর্ম করতে বাধা দিত। তাছাড়া যদি তারা আখিরাতে আস্থাশীল হতো তাহলেও তারা এ কাজ করতে পারত না। তাই তাদের কাজের দ্বারা মানরিক মূল্যবোধের অভাব ও অনৈতিকতা এবং আখিরাতে অবিশ্বাস প্রকটভাবে প্রকাশ পেয়েছে।