1 Answers
প্রেক্ষাপট-২-এ স্বয়ংসম্পূর্ণ ও যথার্থ কিতাব বলতে আল- কুরআনকে উদ্দেশ্য করা হয়েছে।
যেসব কিতাব আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য দিকনির্দেশনাস্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। আল্লাহ তায়ালা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন। যেমন-
* আল্লাহ তায়ালার সত্তাগত পরিচয়।
* নবি-রাসুলগণের গুণাবলির বর্ণনা।
* পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ
* হালাল-হারামের বর্ণনা।
* বিধিবিধান সংক্রান্ত বিবরণ।
* উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ।
* আকিদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ।
* পরকাল সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ।
* অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ
আসমানি কিতাবসমূহের মধ্যে আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল- কুরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এ গ্রন্থ সকল জ্ঞান-বিজ্ঞানের আধার। সব বিষয়ের মূলনীতি এ গ্রন্থে বিদ্যমান। আল্লাহ তায়ালা বলেন - مَا فَرَّطْنَا فِي الْكِتَابَ مِنْ شَيْءٍ
অর্থ : "আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি।” (সূরা আল-আনআম: ৩৮)
আল-কুরআন মহান আল্লাহর বাণী। এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মহিমায় ভাস্বর। এটি পরিবর্তন, বিকৃতি, সংযোজন-বিয়োজন থেকে মুক্ত ও পবিত্র। এটিই সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। আল-কুরআন আমাদের জীবন চলার পাথেয়।