1 Answers

লীনা পরিবারের ভাঙ্গন রোধ এবং আর্থিক সংকট নিরসন করার চেষ্টা করে। কারণ তারা পারিবারিক বিপর্যয়ের স্বীকার। 

লীনার বাবার চাকরির টাকায় সংসারের সচ্ছলতা আনতে পারে না। লীনা চেষ্টা করে ভাই ও মা-বাবার সংকট দূর করতে। পরিবারে কিশোর বয়সের সন্তানরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নিম্নলিখিত ব্যবস্থাগুলির মাধ্যমে লীনা পারিবারিক সমস্যা নিরসন করতে পারে।

i. অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর ব্যবস্থা করা।

ii. অসুবিধা, দুঃখ, কষ্ট পরস্পরের মাঝে ভাগাভাগি করা। 

iii. ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে শেখা।

iv. মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করা। 

v. পরিবারের অন্যান্য সদস্যদের পরিস্থিতি মোকাবেলার মনোভাব তৈরিতে সাহায্য করা। 

vi. ভাইবোনের সাথে অধিক সময় কাটানো। 

vii. ভবিষ্যতে আর্থিক সংকট কাটানোর জন্য নিজেকে পেশায় নিয়োজিত করার প্রস্তুতি ও মানোযোগী হওয়া। 

উপরিউক্ত বিষয়গুলো মেনে চলে লীনা পারিবারিক সমস্যা দূর করতে পারে।

5 views

Related Questions