1 Answers
শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি জারিফার বুদ্ধিবৃত্তীয়, সঞ্চালনমূলক, ভাষার ও নৈতিকতার বিকাশ হয়েছে।
একটি শিশু পারিবারিক পরিবেশের মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠলে তার বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে। যেমন- কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, বুঝতে পারা, যুক্তি দিয়ে চিন্তা করা ইত্যাদি ক্ষমতা অর্জন করে। এ বয়সে শিশুর অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ হয়। তারা ছোট ছোট বাক্যে কথা বলা, প্রশ্ন করা ও উত্তর দিতে পারে। এ সময়েই তাদের নৈতিকতার বিকাশ ঘটে। ধর্মীয় রীতিনীতির ওপর ভিত্তি করে ভালো- মন্দ, ন্যায়-অন্যায় বোধ গড়ে ওঠে। শিশুর বিভিন্ন ক্ষেত্রের বিকাশ একটির সাথে অন্যটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। শিশু যখন বসতে শিখে, হামাগুড়ি দিয়ে চলতে শিখে, হাঁটতে শিখে তখন সে চারপাশের জগৎ সম্পর্কে পরিচিত হয়। এতে তার বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে। আবার শিশু নতুন কিছু শিখলে পরিবারের বড় সদস্যরা উৎসাহিত করে, আনন্দ দেয়। এর মধ্য দিয়ে তার সামাজিক ও আবেগীয় বিকাশ ঘটে।
এসব গুণের বিকাশের সমন্বয়েই জারিফা পরিপূর্ণ বিকাশ সম্ভব।