1 Answers

হিন্দুধর্মের ধর্মীয় বিধান অনুসারে যে দশটি মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে তার মধ্যে বিবাহ সর্বশ্রেষ্ঠ। বিবাহের অর্থ হলো বিশেষভাবে ভার বহন। আলোচ্য উদ্দীপকে অনীলা বিবাহের সময় যে মন্ত্রটি পড়ে তার অর্থ হলো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় হোক তোমার। এ মন্ত্রের মাধ্যমে অনীলা ও তার বোবা স্বামীর মধ্যে গড়ে ওঠে গভীর একাত্মতার সম্পর্ক। জীবন হয় একসূত্রে গাঁথা। আমৃত্যু তারা সুখে-দুঃখে একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং জীবনের নতুন অধ্যায়ে শুরু হয়। বিবাহের ফলে পুরুষ স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করে আর স্ত্রী একটি নতুন সংসার ও পরিবারে সব মানুষের দায়িত্ব গ্রহণ করে। অনীলার বিবাহের মাধ্যমে তার জীবনে পূর্ণতা আসে। কারণ সে মনে করে বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়ে লাভ করে পিতৃত্ব এবং নারী জননীরূপে লাভ করে মাতৃত্ব। এ পিতৃত্ব পুরুষের এবং মাতৃত্ব নারী জীবনের পরম সার্থকতা। বিবহের মাধ্যমে মাতা, পিতা, পুত্র, কন্যা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে একটি সুন্দর সংসার, যাকে কেন্দ্র করে প্রেমপ্রীতি, স্নেহ বাৎসল্য প্রভৃতি মানবমনের সুকুমার বৃত্তিগুলো বিকশিত হয়। পুত্র কন্যা দ্বারা বংশের বিস্তৃতি হয়। পিতা-মাতার বৃদ্ধ বয়সে সন্তানরা সেবা করে মৃত্যুর পর শ্রাদ্ধ করে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিবাহের গুরুত্ব রয়েছে। হিন্দু সমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনচর্চা। স্বামী-স্ত্রী একে অপরের সহধর্মী। আর এসব দিক বিবেচনা করে অনীলার কাছে মনে হয়েছিল বিবাহ মানব মনের সুকুমার বৃত্তির পূর্ণ বিকাশ ঘটায়।

4 views

Related Questions