1 Answers

আমরা জানি, পরিবারে বড়দের কাছ থেকে ছোটরা আচার- আচরণ শেখে। পরিবারের ছোটরা বড়দের অনুসরণ ও অনুকরণ করে। আর সেই পরিবারে যদি সর্বদা সত্য কথার চর্চা হয়, কেউ মিথ্যার আশ্রয় না নেয় তাহলে সে পরিবারের কেউ মিথ্যার আশ্রয়, নেবে না। পরিবারে যদি আত্মসংযম শেখানো হয়, লোভকে দমন করার দৃষ্টান্ত থাকে, তাহলে সে পরিবারের কেউ লোভী হবে না। সহমর্মিতা ও পরমতসহিষ্ণুতা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি অতি প্রয়োজনীয় নৈতিক মূল্যবোধ। এ শিক্ষা আমরা পরিবার থেকেই পেয়ে থাকি।

4 views

Related Questions