1 Answers
উদ্দীপকে মিতার বোন যে বিষয়টিতে গুরুত্বারোপ করে সে বিষয়টি হলো সত্যবাদিতা। তাকওয়া তথা আল্লাহভীতি হতে উৎসারিত বৈশিষ্ট্যসমূহের মধ্যে সত্যবাদিতা হলো অন্যতম। অতীতের সকল নবি-রাসুলগণের প্রধান উদ্দেশ্য ছিল সত্যের প্রতিষ্ঠা ও অসত্যের মূলোচ্ছেদের পক্ষে সংগ্রাম পরিচালনা। এজন্যই ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যাশ্রয়ী হওয়ার জন্য তাগিদ দিয়েছে। সত্য বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কুরআনে বলা হয়েছে- "তোমরা সত্যবাদীদের সাথি হও।" অতএব, কুরআনের আলোকে স্পষ্ট প্রতীয়মান হলো যে, সত্যবাদিতার গুরুত্ব অনেক।
মহানবি (স.) সত্যবাদী হওয়ার জন্য মানবজাতিকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। তিনি এ ব্যাপারে বলেন, "তোমাদের সত্যবাদিতা অবলম্বন করা কর্তব্য। কারণ সত্যবাদিতা কল্যাণের দিকে পরিচালিত করে এবং কল্যাণ মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে।"
ইসলামি জীবনব্যবস্থার মূলভিত্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত। বল হয়েছে- "ইসলাম সত্য দীন আর কুফর হলো মিথ্যা।” সুতর সত্য ইসলামের অন্যতম একটি মৌলিক উপাদান। রাসুল (য় বলেছেন, "সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ডেকে আনে ধ্বংকম সত্যবাদী ব্যক্তির সহায়ক আল্লাহ। পৃথিবীতে তার মোন অনিষ্টকারী থাকে না। সকলেই তার শুভাকাঙ্ক্ষী হয়। ফলে জন্য জীবনে বয়ে আসে অশেষ সাফল্য ও অনাবিল শান্তি।
উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, সত্যবাদিতার দ্বারাই মানুষের জীবনে শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব, অন্য কোনো পন্থায় নয়। তাই আল্লাহর সন্তুষ্টি তথা পরকালীন মুক্তির জন্য সত্যের গুরুত্ব অপরিসীম।