1 Answers
আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। যথা- একক বা অণু পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার।
উদ্দীপকের কাতার ভিলায় বর্ধিত পরিবার অনুপস্থিত। স্বামী, স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানসন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। যৌথ পরিবারে বিবাহিত পুত্র ও তার সন্তানাদিসহ পিতামাতার কর্তৃত্বাধীনে এক সংসারে বাস করে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। পিতামাতা এবং তাদের সন্তানসন্ততি ও সন্ততির স্ত্রীপরিজন নিয়ে গঠিত পরিবারই বর্ধিত পরিবার। অর্থাৎ তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবারই বর্ধিত পরিবার। আমাদের দেশের গ্রামীণ কৃষি সমাজে এ ধরনের পরিবার এখনও দেখা যায়। উদ্দীপকের কাতার ভিলার জনাব কুদরত সাহেব তার স্ত্রী ও অবিবাহিত পুত্র নিয়ে বসবাস করেন। তাই কুদরত সাহেবের পরিবারকে একক বা অনু পরিবার বলা যায়। অপরদিকে, জনাব বজলু তার স্ত্রী ও বিবাহিত পুত্র এবং তার সন্তানসন্ততিসহ এক সংসারে বসবাস করে। এ পরিবারকে সাধারণত যৌথ পরিবার বলা হয়। উদ্দীপকে আমরা এ দু ধরনের পরিবারের বৈশিষ্ট্য দেখতে পাই। কিন্তু কাতার ভিলায় বর্ধিত পরিবারের অস্তিত্ব নেই।
অতএব পাঠ্যপুস্তকের আলোকে এটা স্পষ্ট যে, কাতার ভিলায় আকারের ভিত্তিতে গড়ে ওঠা বর্ধিত পরিবারটি অনুপস্থিত।