1 Answers
অনন্ত ও তার বন্ধুদের কাজের ফল পাঠ্যপুস্তকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো-
উদ্দীপকের অনন্ত শহরে পড়ালেখা করে। একদিন গ্রামের বাড়ি থেকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফোন আসে। সে দ্রুত চলে আসে গ্রামে। গ্রামের যুবক-যুবতীদের নিয়ে কাজ শুরু করে। দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। বিভিন্ন ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য তুলে তা বিতরণ করে এবং ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত করে দেয়। তারা আহতদের চিকিৎসাসেবার ব্যবস্থা করে এবং নিহতদের সত্ত্বার করে এবং রাস্তাঘাট মেরামত করে। তাদের কাজ ও সহায়তায় অল্পদিনের মধ্যে গ্রামটিতে একটি পরিবর্তনের চিহ্ন দেখা দেয়।
হতাশা ও বেদনাগ্রস্ত মানুষের মধ্যে আশা জেগে উঠল। জীবনযাত্রা পরিবর্তনের দৃশ্যগুলো স্পষ্টই দৃশ্যমান হলো। তাদের স্বাস্থ্যের উন্নতি হলো, পোশাক পরিধানে আরও মার্জিত হলো ও শিক্ষাক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পেল। ফলে দেখা গেল, অনেক ছেলেমেয়ে সুন্দর পোশাক আর স্কুলব্যাগ নিয়ে স্কুলে যেতে শুরু করল। গ্রামের সবার মুখে হাসি ফুটে উঠতে শুরু করল। তাদের মন এক নতুন উৎসাহ-উদ্দীপনায় ভরে উঠল।
মূলকথা: বিধ্বস্ত গ্রামের উন্নয়ন।