1 Answers
উদ্দীপকে উল্লিখিত তথ্য অনুসারে,
রাকিবের উচ্চতা = ১৬৬ সে.মি
= [১ মিটার = ১০০ সেন্টিমিটার]
= ১.৬৬ মিটার
রাকিবের ওজন = ৮০ কেজি
আমরা জানি,
BMI = দেহের ওজন (কেজি)/ {দেহের উচ্চতা (মিটার)}২
∴ রাকিবের BMI = = ২৯.০৩
রাকিবের BMI মান ২৯.০৩। এই মান রাকিবের শরীরের অতিরিক্ত ওজন নির্দেশ করে। তাই তাকে শারীরিক সুস্বাস্থ্য রক্ষার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুস্থ জীবনের জন্য রাকিবকে প্রতিদিন পরিমিত পরিশ্রম করতে হবে। পরিমিত শরীরচর্চার মাধ্যমে সে যেমন তার দেহের অতিরিক্ত ওজন কমাতে পারবে তেমনি সে তার কর্মক্ষমতা অটুট রেখে সুস্থ থাকতে পারবে। এছাড়া তাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। উচ্চ প্রোটিনযুক্ত ভাজা পোড়া, তেল এবং চর্বিযুক্ত খাবার যথাসম্ভব পরিহার করে ভিটামিন ও রাফেজ জাতীয় খাবার যেমন টাটকা শাকসবজি ও ফলমূল বেশি করে খেতে হবে।