1 Answers
উদ্দীপকে শাকিলার বৃক্ক নষ্ট বা অকেজো হয়ে গেছে। এক্ষেত্রে বর্তমান অবস্থায় তাকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে দু ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথম ব্যবস্থাটি হলো ডায়ালাইসিস। বৃক্ক নষ্ট বা সম্পূর্ণ অকেজো হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার প্রক্রিয়া হলো ডায়ালাইসিস। ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। ফলে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহের বাইরে নিষ্কাশিত হয়। দ্বিতীয় ব্যবস্থাটি হলো বৃক্ক প্রতিস্থাপন। কোনো ব্যক্তির বৃদ্ধ অকেজো হয়ে পড়লে তখন কোনো সুস্থ ব্যক্তির বৃক্ক তার দেহে প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বৃক্ক প্রতিস্থাপন বলে। এটি দুভাবে সম্পন্ন করা যায়। যেমন- কোনো নিকট আত্মীয়ের বৃত্ত রোগীর দেহে প্রতিস্থাপন করা। অন্যটি, মৃত ব্যক্তির বৃক্ক নিয়ে রোগীর দেহে প্রতিস্থাপন করা। মৃত ব্যক্তি বলতে "ব্রেন ডেথ" বোঝানো হয়েছে তবে দু ক্ষেত্রেই দেখতে হবে টিস্যু ম্যাচ করে কিনা। সুতরাং সমস্যা প্রকট আকার ধারণ করলে অর্থাৎ বৃক্ক নষ্ট বা অকেজো হলে উল্লিখিত ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন ব্যবস্থার যেকোনো একটি গ্রহণ করে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।