1 Answers

"দেশ ও জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানতে হলে ইতিহাস বই পড়ার কোনো বিকল্প নেই"- উক্তিটি যথার্থ।

মানবসমাজ ও সভ্যতার বিবর্তনের গবেষণালব্ধ সত্যের উপস্থাপনই ইতিহাস। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। যেমন, প্রাচীনকালে খাদ্য সংগ্রহ ও পশু শিকার কেমন ছিল তা আমরা শুধুমাত্র ইতিহাসের মাধ্যমেই জানতে পারি। আদিম সাম্যবাদী সমাজ থেকে বিবর্তনের মাধ্যমে বর্তমান সমাজের উৎপত্তি কীভাবে হয়েছে তা শুধুমাত্র ইতিহাস পাঠ থেকেই জানা সম্ভব। এই বিবর্তনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা অনুমান করতে পারি ভবিষ্যৎ সমাজব্যবস্থা কেমন হবে। একটি দেশ ও জাতির সংগ্রাম, গৌরবময় ঐতিহ্য এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা ইতিহাসের মাধ্যমেই জানা সম্ভব।

অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী করে তোলে। তাই দেশপ্রেম, জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই।

উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, দেশ ও জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানতে হলে ইতিহাস বই পড়ার বিকল্প নেই।

5 views

Related Questions