1 Answers

উদ্দীপকে মাহির বন্ধু ফারহান 'খ' দেশে পড়তে গিয়েছে যে দেশের মাথাপিছু আয় ১৮৮.৪ মার্কিন ডলার। পাঠ্যপুস্তক অনুযায়ী আমি বলতে পারি 'খ' দেশটি নিম্নমধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সাম্প্রতিক নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের মতো 'খ' দেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করতে হলে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ 'খ' দেশে শিক্ষার হার অনেক অ কম। তাই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছাত্র ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরেপড়া রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।  নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রদান এবং বেতন মওকুফ সুবিধা প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন এবং বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। বিভিন্ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ দান, স্কুলসমূহে তথ্যপ্রযুক্তি, শিক্ষা প্রবর্তন ও সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের লক্ষ্যে মাদ্রাসাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে ভোকেশনাল কোর্স অন্তর্ভুক্ত করতে হবে। মাধ্যমিক শিক্ষাকে জীবন ও কর্মমুখী করার লক্ষ্যে শিক্ষাক্রমে জীবন দক্ষতাসহ বিভিন্ন দক্ষতা অন্তর্ভুক্ত করতে হবে। আর শিক্ষাক্ষেত্রে এসব পদ্ধতি অবলম্বনের মাধ্যমে 'খ' দেশ 'ক' দেশে উন্নতি হতে পারবে বলে আমি মনে করি।

5 views

Related Questions