1 Answers
হ্যাঁ, উদ্দীপকে আমদানি-রপ্তানি বিবেচনায় A দেশকে ক্রমপ্রসারমান অর্থনীতির দেশ বলা যায়।
একটি দেশের অর্থনৈতিক চিত্র বিশ্লেষণ করলে যদি দেখা যায়, দেশটির আমদানি অপেক্ষা রপ্তানি বেশি, তাহলে দেশটি উদ্বৃত্ত আয়ের দেশ হিসেবে গণ্য হবে। আর যদি রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয় তবে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের ঘাটতি দেশ হিসেবে, গণ্য হবে। যখন কোনো দেশের নিট আমদানি-রপ্তানি উদ্বৃত্ত থাকে অর্থাৎ উদ্বৃত্ত বাণিজ্যের দেশ হয়, তখন বোঝা যায় দেশটি ক্রমাগত অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আর বিপরীতক্রমে উল্টো চিত্র নির্দেশ করে। উদ্দীপকের 'A' দেশটির আমদানি ব্যয় ২০ হাজার কোটি টাকা। অন্যদিকে রেমিট্যান্সসহ রপ্তানি আয় ৩০ হাজার কোটি টাকা। অর্থাৎ দেশটির নিট আমদানি-রপ্তানির হিসাব করলে দেখা যায়, আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় বেশি। যেহেতু উদ্দীপকের 'A' দেশটির আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় ও রেমিট্যান্স ১০ হাজার কোটি টাকার বেশি। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, দেশটির অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং দেশটি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।