1 Answers

উদ্দীপকে, 'X' দেশটিকে বিভিন্ন কারণে উচ্চ আয়ের দেশ বলা যাবে না। যেসব দেশ উন্নয়ন প্রক্রিয়ার শীর্ষ পর্যায়ে পৌঁছে প্রকৃত উচ্চ মাথাপিছু আয় ও উচ্চ জীবনযাত্রার মান নিশ্চিত করতে পেরেছে, কেবল সেসব দেশকে উচ্চ আয়ের দেশ বলা হয়ে থাকে।

প্রদত্ত 'X' দেশটির জনসংখ্যা ১০ কোটি এবং GNP বা মোট জাতীয় আয় ২১,৫০০ কোটি মার্কিন ডলার।

অতএব, মাথাপিছু আয়            = মোট জাতীয় আয় (GNP) / মোট জনসংখ্যা 

= ২১,৫০০ কোটি মার্কিন ডলার / ১০ কোটি

= ২১৫০ মার্কিন ডলার

দেখা যাচ্ছে যে, 'X' দেশটিতে ২০১৭ সালে জনগণের মাথাপিছু আয় ২১৫০ মার্কিন ডলার, যা দেশটিকে নিম্নমধ্য আয়ের দেশ হিসেবে নির্ধারিত করেছে। আর তাই উক্ত দেশটিকে উচ্চ আয়ের দেশ বলা যাবে না।

5 views

Related Questions