1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি হলো খরা পরিস্থিতি।
আর এ পরিস্থিতিতে ভালোভাবে ফসল উৎপাদনে করণীয় বিষয়গুলো হলো- i. খরা সহিষ্ণু ফসল চাষ করা। যেমন, ধানের জাত-ব্রি ধান ৫৬ ও ব্রি ধান ৫৭; গমের জাত- বিজয়, প্রদীপ ও সুফি; আখের জাত- ইশ্বরদী ৩৩ ও ঈশ্বরদী ৩৫ ইত্যাদি হলো খরা সহিষ্ণু জাত। ii. পানি কম লাগে এমন ফসল চাষ করা। যেমন- যব, বাজরা iii. মাটিকে আঁচড়িয়ে কিংবা জাবড়া প্রয়োগ করে মাটির আর্দ্রতা সংরক্ষণ করা। iv. চাষ পদ্ধতির পরিবর্তন করে মাটিতে পানির সাশ্রয় করা। v. জৈব সার ব্যবহার করা। সুতরাং উল্লিখিত বিষয়াদি অবলম্বন করলে খরায় ফসল চাষ করা সম্ভব।

5 views

Related Questions