1 Answers

অথৈ বিকাশের বয়ঃসন্ধি বা কৈশোরকালে রয়েছে। 

১১-১৮ বছর এই সময়টি বয়ঃসন্ধিকালের অন্তর্ভুক্ত। এই সময়টি শিশু থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। বয়ঃসন্ধিকালে প্রাপ্ত বয়স্কের মতো দেহের আকার, আকৃতি ও যৌন বৈশিষ্ট্য অর্জিত হয়।

অথৈ সপ্তম শ্রেণিতে পড়ে। অর্থাৎ সে বয়ঃসন্ধিকালে অবস্থান করছে। বড় ভাবীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি তাকে নানা বিকাশমূলক কাজের সাথে পরিচয় করিয়ে দেন। এই বয়সী মেয়েরা প্রজনন ক্ষমতা অর্জন করে। প্রজনন বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে এ বয়সে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য অথৈর ভাবী তাকে প্রজনন সম্পর্কিত জ্ঞান দান করে। বিমূর্ত বিষয়গুলো চিন্তা করতে পারা কৈশোরকালের অন্যতম একটি বৈশিষ্ট্য। বিমূর্ত বিষয়গুলো চোখে দেখা যায় না। এগুলো হলো- সততা, স্নেহ, ভালোবাসা ইত্যাদি। অথৈর ভাবী তাকে এ সকল বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়ে থাকেন। বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা কে কোন পেশায় যাবে সে অনুযায়ী পড়াশোনা করে। অথৈর ভাবী তাকে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। এ বয়সে নিজস্ব মূল্যবোধ ও লক্ষ্য তৈরি হয়। সেক্ষেত্রে সঠিক লক্ষ্য ও আদর্শ মূল্যবোধ গঠনে ভাবী অথৈকে পরামর্শ প্রদান করেন। এই স্তরে এসে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। তাই অথৈ যাতে কোনো রকম খারাপ পরিস্থিতির শিকার না হয় সে বিষয়ে ভাবী তাকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে থাকে।

4 views

Related Questions