1 Answers

হেমার ভাষার বিকাশের ক্ষেত্রে সমস্যা রয়েছে। 

বিকাশ বলতে দৈহিক আকার-আয়তনসহ আচরণ, দক্ষতা ও কার্যক্ষমতার পরিবর্তনকে বোঝায়। 

পরিপক্কতা ও অভিজ্ঞতার ফলে বিকাশজনিত পরিবর্তন হতে থাকে। বিকাশের কতগুলো ক্ষেত্র রয়েছে। এগুলো হলো শারীরিক, সঞ্চালনমূলক বৃদ্ধিবৃত্তীয়, ভাষার, আবেগীয়, সামাজিক ও নৈতিক বিকাশ। একটি দুইটি শব্দ বলা, ছোট ছোট বাক্য বলতে পারা, প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেওয়া, গুছিয়ে কথা বলতে পারা ইত্যাদি ভাষার বিকাশকে নির্দেশ করি। হেমার বয়স তিন বছর। কিন্তু এখনও সে দুই শব্দের বাক্য, ছোট ছোট ছড়া বলতে পারছে না। অর্থাৎ হেমার ভাষার বিকাশ সঠিকভাবে হয়নি। একারণে সে বয়স অনুযায়ী ভাষা প্রকাশ করতে পারছে না।

5 views

Related Questions