1 Answers

বিকাশ একটি চলমান ও গুণগত প্রক্রিয়া। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে নির্দিষ্ট প্রত্যাশা থাকে। 

জীবনের প্রতিটি স্তরের নির্দিষ্ট কাজগুলো সঠিকভাবে করতে পারলে জীবন সুন্দর হয়।

তাহরিমের মধ্যে জন্মের দুই বছর পর যে সকল পরিবর্তন হচ্ছে সেগুলো হলো তার ভাষার পরিবর্তন, হাঁটাচলায় পরিবর্তন, মত প্রকাশের ক্ষমতা, মনের ভাবগুলো প্রকাশের চেষ্টা ইত্যাদি। এ সকল পরিবর্তন থেকে বোঝা যায় যে, তাহরিমের মধ্যে শারীরিক, বুদ্ধিবৃত্তীয়, আবেগীয়, সঞ্চালনমূলক, ভাষাগত বিকাশ হচ্ছে।

উল্লিখিত বিকাশের ক্ষেত্র ছাড়াও শিশুর মধ্যে বিকাশের আরো কিছু ক্ষেত্র রয়েছে। শিশু জন্মের পর ধীরে ধীরে পরিবার ও সমাজের রীতিনীতি, নিয়মকানুনের সাথে অভ্যস্ত হয়। আবার সামাজিক ও ধর্মীয় রীতিনীতির ওপর ভিত্তি করে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বোধ গড়ে ওঠার মধ্য দিয়েই শিশুর সার্বিক বিকাশ অব্যাহত থাকে। সুতরাং, তাহরিমের মধ্যে সার্বিক বিকাশ পরিলক্ষিত হয়।

5 views

Related Questions