1 Answers

উদ্দীপকে নির্দেশিত ধারণা তথা সমাজের নানা বৈশিষ্ট্য বিদ্যমান। সমাজের প্রধান বৈশিষ্ট্য দুইটি। যথা- বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং ওই সংঘবদ্ধতার পিছনে কার্যকর কোনো সাধারণ উদ্দেশ্য। এছাড়া সমাজের আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন- সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা, এজন্য এর বাহ্যিক আকার নেই। এটি হলো অনুভূতির বিষয়। তাই সমাজের আয়তন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় না। সমাজ সদা পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার ফলেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য পরিলক্ষিত হয়।
কার্যক্রমের দিক থেকে সমাজ কতকগুলো বৃহৎ গোষ্ঠীর সমষ্টি, যার মাধ্যমে সমাজের মানুষের মৌলিক সামাজিক চাহিদার পূরণ হয়। সমাজে যেমন সহযোগিতা বিদ্যমান, তেমনি দ্বন্দ্বও বিরাজমান। উভয়ের সহযোগে সমাজ তার কাজ চালিয়ে যায়। সমাজের সদস্যরা পরস্পরের ওপর নির্ভরশীল এবং তারা তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে সচেতন। প্রতিটি সমাজেই একটি সাধারণ জীবনপ্রণালি তথা সংস্কৃতি বিদ্যমান। এ সংস্কৃতির প্রতি সমাজের সকলেই স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য স্বীকার করে। সর্বোপরি প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সমাজস্থ মানুষ সমাজের মধ্যে একাধিক সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে।
পরিশেষে আমরা বলতে পারি, সমাজ হচ্ছে এমন একটি সংগঠন, যা গঠিত হয় ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে এবং এর ভিত্তি হচ্ছে পারস্পরিক সম্পর্ক।

4 views

Related Questions