1 Answers
জাউদ্দীপকে মামুন খরা ও শৈত্য সহিষ্ণু ফসলের সাধারণ বৈশিষ্ট্য লিখল। নিচে তা উল্লেখ করা হলো-
খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য:
১. খরা সহিষ্ণু ফসলের মূল খুব দৃঢ় হয়।
২. এসব ফসলের মূল শাখা-প্রশাখাযুক্ত ও গভীরমূলী হয়।
৩. এসব ফসলের পাতা ছোট, সরু, পুরু বা পেঁচানো হয়।
৪. এসব ফসল অল্প পানিতে বেঁচে থাকতে পারে।
৫. এসব ফসলের প্রজনন পর্যায়ে কোনো প্রভাব পড়ে না।
শৈত্য সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য:
১. শৈত্য সহিষ্ণু ফসল অতি নিম্ন তাপমাত্রায় (৫-৬°C) বেঁচে থাকতে পারে।
২. শৈত্য বেশি হলেও প্রজনন পর্যায়ে কোনো প্রভাব পড়ে না। যেমন- পরাগায়ন ও দানা গঠনের সময় শৈত্য বেশি পড়লেও শৈত্য সহিষ্ণু ধানে চিটা হয় না।
৩. সাধারণত এসব ফসলের বিপাকীয় হার কম।
4 views
Answered