1 Answers
উক্ত পদ্ধতিতে ঘাস সংরক্ষণ পদ্ধতিটি হলো সাইলেজ তৈরি।
রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে।
সাইলেজ ব্যবহারের সুবিধাগুলো নিচে উল্লেখ করা হলো-
i. দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুন্ন থাকে।
ii. সঠিক সময়ে ঘাস কেটে সেগুলো কার্যকরী খাবার হিসেবে গবাদিপশুকে সরবরাহ করা যায়।
iii. এতে হে-এর তুলনায় কম পুষ্টিমান অপচয় হয়।
iv. সাইলেজ তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার করা যায়।
v. সাইলেজ ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়াতেও তৈরি করা যায়।
সাইলেজ তৈরির মাধ্যমে গবাদিপশুর জন্য সারাবছর ঘাস সংরক্ষণ করা যায়।
4 views
Answered