1 Answers

আজমল সাহেব যে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করেছেন তা হলো বুফে পরিবেশন। 

অতিথির সংখ্যা বেশি হলে, জায়গা কম থাকলে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বুফে পরিবেশনের ব্যবস্থা করা যায়। এক্ষেত্রে উৎসবগুলোও অনানুষ্ঠানিক হয়ে থাকে। যেমন- জন্মদিন, আকিকা, বিবাহবার্ষিকী ইতাদি। বুফে পরিবেশনে বিভিন্ন জায়গায়, বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগানে, হলরুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ, কাপ ও আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সুন্দরভাবে রাখা হয়। টেবিলের দুই পাশে একইভাবে অথবা টেবিলের চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা প্রত্যেক প্রকার খাবার প্লেটে নিয়ে স্বাধীনভাবে পছন্দ মতো জায়গায় বসে গল্প গুজবের মধ্য দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করতে পারেন। আজমল সাহেব ছেলের জন্মদিনে খাবার টেবিলটি পরিপাটি করে গোছান। 

পরিবেশন টেবিলটিতে থালা-বাসন ও সমস্ত খাবার সাজানো ছিল, যা বুফে পরিবেশন পদ্ধতিকে নির্দেশ করে। অতিথিরাও নিজ হাতে যার যার থালায় পরিমাণমতো খাবার নিয়ে ইচ্ছেমতো জায়গায় বসে খেয়ে নেন। তাই বলা যায়, আজমল সাহেবের পরিবেশনটি ছিল বুফে পরিবেশন।

5 views

Related Questions