1 Answers

রিয়ার দেখা খাদ্য পরিবেশনটি হলো আনুষ্ঠানিক পরিবেশন। আনুষ্ঠানিক পরিবেশন সাধারণত রাষ্ট্রীয় ভোজ, সামাজিক আচার- আচরণ, বাৎসরিক প্রীতিভোজ, বিবাহ অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া হোটেল, রেস্তোরাঁর খাবার পরিবেশনও আনুষ্ঠানিক ব্যবস্থাপনা। আনুষ্ঠানিক ভোজের উল্লেখযোগ্য বিষয়গুলো নিম্নে ব্যাখ্যা করা হলো- 

১. আনুষ্ঠানিক ভোজে পদমর্যাদা অনুযায়ী চেয়ার, টেবিল সাজানো হয়ে থাকে। 

২. প্রত্যেক অতিথির জন্য এককভাবে প্রত্যেকটি খাবারের পরিবেশনের জন্যে একক মোট পরিমাণ (Unit) সাজানো থাকে। অথবা পরিবেশনকারী পর্যায়ক্রমে পরিবেশন করে থাকে। 

৩. সাধারণত আনুষ্ঠানিক ভোজে প্রধান অতিথির টেবিলের বিপরীত দিকে নিমন্ত্রণকারী বসার ব্যবস্থা করা হয়। 

৪. আনুষ্ঠানিক ভোজে একই সাথে সব খাদ্য টেবিলে সাজানো থাকে না, পর্যায়ক্রমে সরবরাহ করা হয়। 

৫. পরিবেশন টেবিলের কেন্দ্রীয় সজ্জায় আলো ও পুষ্পসজ্জা করা হয়।

6 views

Related Questions