1 Answers
উদ্দীপকে উল্লিখিত কৌশলটি রিকম্বিনেন্ট DNA কৌশল বা প্রযুক্তি।
বাংলাদেশে এ প্রযুক্তির অপার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে কাঙ্খিত বৈশিষ্ট্যের 'জিন সঠিকভাবে জীবদেহে স্থানান্তর করা সম্ভব। নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি অধিক কার্যকর। এ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশে পতঙ্গ প্রতিরোধী Bt বেগুনের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ফসলের পুষ্টিমান উন্নয়নে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন- ধানে ভিটামিন 'এ' তথা বিটা-ক্যারোটিন জিন স্থানান্তরের কাজ চলছে। লবণাক্ততা। এবং খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে কৌলিগতভাবে পরিবর্তন E. coli ব্যাকটেরিয়া এবং ঈস্ট হতে বাণিজ্যিক ইনসুলিন তৈরি করা হচ্ছে যা মানুষের বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। সুতরাং, বাংলাদেশে উদ্দীপকে উল্লিখিত কৌশলটির উদ্ভাবন ও প্রয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।